সারাবাংলা

ঝালকাঠিতে ছাত্রশিবিরের দোয়া ও ইফতার মাহফিল ও শিক্ষার্থীদের মাঝে কুরআন বিতরণ

  বাংলাদেশ প্রতিদিন 11 March 2026 , 11:12:12

‎ঝালকাঠিতে শহীদ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল এবং শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন মাজিদ বিতরণ করা হয়েছে।

‎মঙ্গলবার (১০ মার্চ) বিকাল ৫টায় ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ঝালকাঠির বিভিন্ন স্কুল ও কলেজের প্রায় ২০০ জন শিক্ষার্থীর মাঝে পবিত্র কুরআন মাজিদ উপহার হিসেবে বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান।

‎জেলা ছাত্রশিবির সভাপতি মো. এনামুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমীর মাওলানা মনিরুজ্জামান, পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা নাজমুল হাসান, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. মাহমুদুল হাসান এবং পৌর ছাত্রশিবির সভাপতি মাইনুল হাসান।

‎বক্তারা শহীদ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

‎অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও ইফতার অনুষ্ঠিত।

আরও খবর:

Sponsered content