শিক্ষা

বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  বাংলাদেশ প্রতিদিন 26 January 2026 , 10:09:47

বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুলে ৮৬ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত ২৩ জানুয়ারি (শুক্রবার) ও ২৫ জানুয়ারি (রবিবার) দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১ম দিন অর্থাৎ শুক্রবার ক্রীড়া প্রতিযোগিতা এবং রবিবার অর্থাৎ ২য় দিন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তাছাড়াও প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ এবং ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, মো: মোজাফ্ফর হোসেন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: পলাশ উদ্দিন সহকারী কমিশনার (ভূমি), মো: লুৎফর রহমান অফিসার ইনচার্জ ও মো: শফিউল আলম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।

আরও খবর:

Sponsered content