সারাবাংলা

দিনাজপুর বড়মাঠ কার, মাইক্রো ও অ্যাম্বুলেন্স কমিটির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

  বাংলাদেশ প্রতিদিন 18 January 2026 , 4:34:12

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 45;

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর রুহের মাগফিরাত কামনায় দিনাজপুর বড়মাঠ মাইক্রো স্ট্যান্ডে কার, মাইক্রো ও অ্যাম্বুলেন্স কমিটির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টায় এ মাহফিল আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনবারের সফল মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সহ-সভাপতি আক্তারুজ্জামান জুয়েল ও মাহবুব আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন বড়মাঠ কার, মাইক্রো ও অ্যাম্বুলেন্স কমিটির সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মঈন উদ্দীন, কার্যকরী সভাপতি বদিউজ্জামাল হিটলার, যুগ্ম সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, সহ-সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক মোঃ মমিনুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাবুদ্দিন, অর্থ সম্পাদক মোঃ শামীম (১), সড়ক সম্পাদক মোঃ রাজেকুল ইসলাম রাজু, সহ-সড়ক সম্পাদক মোঃ আব্দুল রব, সমাজকল্যাণ সম্পাদক রেজাউল ইসলাম, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, ক্রীড়া সম্পাদক মোঃ রাসেল, প্রচার সম্পাদক মোঃ মনোয়ার হোসেনসহ কার্যকরী সদস্যবৃন্দ মোঃ সুমন, মোঃ আলমগীর হোসেন, মোঃ হালিম, মোঃ আরিফুল ইসলাম, মোঃ সোহাগ ও মোঃ রতিউল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবু মজুমদার সাঈদ এবং সভাপতিত্ব করেন উপদেষ্টা ওস্তাদ সাইফুল ইসলাম। দোয়া পরিচালনার মাধ্যমে প্রয়াত নেত্রীর বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content