বাংলাদেশ প্রতিদিন 26 March 2026 , 3:41:53
যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে নেত্রকোণায় উদযাপিত হচ্ছে স্বাধীনতা দিবস।

দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে, সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি,শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনাসভা, কাবাডি খেলাসহ নানা আয়োজন।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে নেত্রকোণা আধুনিক স্টেডিয়ামে হয় কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী। সেখানে কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন,জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। এসময় স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল হক, পুলিশ সুপার তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন। কুচকাওয়াজে বিভিন্ন সরকারি- বেসরকারি বিদ্যালয় ও শিশু- কিশোর সংগঠনের সদস্যরা অংশ নিয়ে শরীরচর্চা প্রদর্শন করে।
আজকালের কন্ঠ/আর বি








