অপরাধ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে প্রায় অর্ধ লক্ষ টাকার মালামাল জব্দ করেছে বিজিবি

  বাংলাদেশ প্রতিদিন 11 January 2026 , 4:32:19

অদ্য ১১ জানুয়ারি ২০২৬ তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ঝাঁউডাঙ্গা বিশেষ ক্যাম্প ও বাঁকাল চেকপোষ্ট এর দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় অর্ধ লক্ষ টাকার ঔষধ ও আগরবাতি আটক করে।

ঝাঁউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর বিশেষ আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গোবিন্দকাঠি নামক স্থান হতে ১৪,৪০০/- টাকা মূল্যের ভারতীয় আগরবাতি আটক করে।

এছাড়া, বাঁকাল চেকপোষ্ট এর বিশেষ আভিযানিক বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন ঢালিপাড়া নামক স্থান হতে ৩৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। সর্বমোট=৪৯,৪০০/- (ঊনপঞ্চাশ হাজার চারশত টাকা) মূল্যের চোরাচালানী মালামাল আটক করে। চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়।

এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

আজকালের কন্ঠ/আর এস/এ

আরও খবর:

Sponsered content