সারাবাংলা

মান্দায় ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

  বাংলাদেশ প্রতিদিন 13 June 2026 , 6:31:47

দেশব্যাপী প্রধানমন্ত্রীর নির্দেশিত “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির আওতায় নওগাঁর মান্দায় জাঁকজমকপূর্ণভাবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের ধারাবাহিকতায় মান্দা উপজেলার স্থানীয় সংসদ সদস্য (এমপি) ডা: ইকরামুল বারী টিপু এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে তিনি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিম গাছের চারা রোপণ করেন। একই সাথে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

বৃক্ষরোপণ ও চারা বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী এবং স্থানীয় রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের এই ধারাকে এগিয়ে নিতে উপজেলার সর্বস্তরের মানুষকে গাছ লাগানোর আহ্বান জানান উপস্থিত অতিথিরা।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content