সারাবাংলা

নেত্রকোনায় তথ্য অফিস আয়োজিত গন ভোট ও সংসদ নির্বাচন নিয়ে উন্মুক্ত বৈঠক

  বাংলাদেশ প্রতিদিন 8 January 2026 , 6:12:57

নেত্রকোণা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের বালুয়াকান্দা গ্রামে নেত্রকোণা জেলা তথ্য অফিসের আয়োজনে ৮ জানুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষ্যে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

নেত্রকোণা জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আবু শাহীন মোঃ আসাদুজ্জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক, জেলা তথ্য অফিসের উপপরিচালক আল ফয়সাল, কাইলাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নাজমুল হক, ইউপি সদস্য খোদেজা আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসার নারায়ণ সরকার।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content