অপরাধ

অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা

  বাংলাদেশ প্রতিদিন 3 January 2026 , 11:07:20

রংপুরের তারাগঞ্জ উপজেলার তারাগঞ্জ সদর বাজারে অতিরিক্ত মূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার(৩ জানুয়ারি ২০২৬) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় ও জেলা কার্যালয় তারাগঞ্জ উপজেলার তারাগঞ্জ সদর হাটবাজার মনিটরিং করার সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় ও জেলা কার্যালয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাজার মনিটরিং করার সময় এলপিজি গ্যাস সিলিন্ডার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করার প্রমাণ পাওয়া যায়। ফলে ভোক্তা অধিকার বিরোধী অপরাধের জন্য অনন্যা ট্রেডার্সের ৫( পাঁচ) হাজার টাকা ও একই অপরাধে অনুপ ট্রেডার্সকে ৬(ছয়) হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় মোট ১১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এ সময় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভোক্তাদের স্বার্থ রক্ষায় সরকার নির্ধারিত মূল্যের বাইরে কোনো পণ্য বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের মনিটরিং ও অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

 

আজকালের কন্ঠ /এম / সোহেল

আরও খবর:

Sponsered content