সারাবাংলা

বরিশালের মুলাদীর নাজিরপুর ইউনাইটেড কলেজে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন না করার অভিযোগ

  বাংলাদেশ প্রতিদিন 3 January 2026 , 7:57:55

বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর ইউনাইটেড কলেজে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্র কর্তৃক ঘোষিত তিন দিনের শোক পালন করা হয়নি বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, রাষ্ট্রীয় শোক ঘোষণার পরও কলেজ প্রাঙ্গণে কোনো শোক ব্যানার টানানো হয়নি। একই সঙ্গে কালো পতাকা উত্তোলন কিংবা আনুষ্ঠানিক কোনো শোক কর্মসূচিও পালন করা হয়নি।

স্থানীয়দের দাবি, একটি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে জাতীয় গুরুত্বপূর্ণ ঘটনায় রাষ্ট্রীয় নির্দেশনা অনুসরণ করা কলেজ প্রশাসনের দায়িত্ব। তবে এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের উদাসীনতায় শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এ বিষয়ে স্থানীয় সচেতন মহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যাখ্যা ও ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content