আইন-আদালত

নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযানে চার মাদকসেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা

  বাংলাদেশ প্রতিদিন 22 June 2026 , 11:22:34

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনরত অবস্থায় চারজনকে আটক করেছে নিয়ামতপুর থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ জুন ২০২৬ তারিখ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নওগাঁ জেলা পুলিশের মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে পুলিশ সুপারের নির্দেশনায় নিয়ামতপুর থানার একটি দল উপজেলার ৪ নম্বর নিয়ামতপুর সদর ইউনিয়নের কানইল গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় মাদক সেবনরত অবস্থায় চারজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- বিমল চন্দ্র রবিদাস (৪০), পিতা: মৃত তুসুর চন্দ্র রবিদাস, সাং: বিশালপুর, থানা: শেরপুর, জেলা: বগুড়া; রশিদ রবিদাস (৫৫), পিতা: মৃত শুকলাল রবিদাস, সাং: মাদারীপুর; নিপেন রবিদাস (৫০), পিতা: মৃত ক্ষিতিশ রবিদাস এবং অরুন রবিদাস (৪০), পিতা: দশরত রবিদাস, উভয়ের সাং: শ্রীমন্তপুর বালুচাপাড়া। তারা সকলেই নিয়ামতপুর উপজেলার বাসিন্দা।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃত চারজনকে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়।

পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content