সারাবাংলা

স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত

  বাংলাদেশ প্রতিদিন 12 June 2026 , 6:47:15

দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে “স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম” উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন ২০২৬) দিনাজপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সৈয়দ সৈয়দ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পাল।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানভিত্তিক প্রকল্প এবং স্টার্টআপ ধারণা উপস্থাপন করেন। অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করে অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং নতুন প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনমুখী কর্মকাণ্ডে আরও এগিয়ে আসার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, দেশের উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ গঠনে তরুণদের উদ্ভাবনী শক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক শিক্ষা এবং গবেষণার মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে।

অনুষ্ঠানটি এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS) এবং এসইডিপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা-এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল— “মেধা, বিজ্ঞান ও উদ্ভাবনের দেশ; সবার আগে বাংলাদেশ।”

আরও খবর:

Sponsered content