সারাবাংলা

গাজীপুর সিটি কর্পোরেশনের নতুন সিইও তানজিলা খানম

  বাংলাদেশ প্রতিদিন 4 June 2026 , 11:16:05

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগ পেয়েছেন তানজিলা খানম।

সোমবার (১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ পদায়নের বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন, মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখার উপসচিব মো. নূর-এ-আলম।

তানজিলা খানম মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে যুগ্মসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সরকারি আদেশ অনুযায়ী,তানজিলা খানমকে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়ার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করা হয়েছে। প্রশাসনিক কর্মকাণ্ডে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই কর্মকর্তার নেতৃত্বে গাজীপুর সিটি কর্পোরেশনের সেবা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা। নতুন দায়িত্বে তিনি শিগগিরই যোগদান করবেন বলে জানা গেছে।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content