সারাবাংলা

ব্ল্যাকমেইলের শিকার স্কুলছাত্রীর আত্মহত্যা, আসামিদের গ্রেপ্তারের দাবিতে কেন্দুয়ায় মানববন্ধন

  বাংলাদেশ প্রতিদিন 24 May 2026 , 4:38:36

ব্ল্যাকমেইলের শিকার স্কুলছাত্রীর আত্মহত্যা, আসামিদের গ্রেপ্তারের দাবিতে কেন্দুয়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার জনতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তার মোহনার আত্মহত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ দুপুর ১২টার দিকে বীরগঞ্জ বাজারে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একই উপজেলার নগুয়া গ্রামের শামীম (২৪) ও সিংহেরগাঁও গ্রামের জিহাদ (২২) দীর্ঘদিন ধরে মোহনাকে ব্যক্তিগত ছবি ও ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করে আসছিল। এতে মানসিকভাবে ভেঙে পড়ে গত ৮ মে নিজ বাড়িতে আত্মহত্যা করে মোহনা। ঘটনার পর গত ১৪ মে কেন্দুয়া আমলী আদালতে মামলা দায়ের করেন মোহনার বাবা হিরন মিয়া। তবে মামলার এতদিন পেরিয়ে গেলেও এখনো কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।

মানববন্ধনে বক্তব্য দেন জনতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, জেলা যুবদলের সহ-সভাপতি হুমায়ুন রায়হান, আবুল কাশেম, ইদ্রিস মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় সুমাইয়ার সহপাঠী শিক্ষার্থীরাও মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধন থেকে বক্তারা দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে ভুক্তভোগীর পরিবারও এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content