সারাবাংলা

গৌরনদীতে ক্যাশলেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত

  বাংলাদেশ প্রতিদিন 20 May 2026 , 5:25:01

বরিশালের গৌরনদী উপজেলার পূবালী ব্যাংক টরকী বন্দর শাখা কর্তৃক আয়োজিত ‘ক্যাশলেশ ক্যাম্পেইন’ উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী, ফিতা কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (২০ মে) সকালে টরকী বন্দর ট্রাকষ্ট্যান্ড থেকে বর্নাঢ্য র‌্যালী বের হয়ে বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র‌্যালী শেষে ফিতা কেটে ক্যাশলেশ ক্যাম্পেইনের শুভ উদ্ধোধন করা হয়। শেষে পূবালী ব্যাংক টরকী বন্দর শাখার শাখা ব্যবস্থাপক আব্দুস সাত্তারের সভাপতিত্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য ও সাবেক বার্থী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আবুল হোসেন মিয়া।

বিশেষ অতিথি ছিলেন বার্থী ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ কাজী আব্দুস ছালাম, টরকী বন্দর বনিক সমিতির সভাপতি শরীফ সাহাবুব হাসান, টরকী বন্দর আদর্শ জামে মসজিদ পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ হাসান মোহাম্মদ জাকি, বিএনপি নেতা ফরহাদ শরীফ সহ অন্যান্য পূবালী ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী ও মিডিয়া ব্যক্তিত্ব সহ সুধীজন।

ক্যাশ টাকার বিভিন্ন অসুবিধা যেমন নকল নোট, ছেড়াফাটা নোট ইত্যাদি এড়িয়ে দূর্নীতিমুক্ত, কালোটাকা ও মানি লন্ডারিং মুক্ত, ট্যাক্সফাকি মুক্ত সমাজ বিনির্মানে পূবালী ব্যাংকের এই উদ্যোগ বিরাট ভূমিকা রাখবে বলে বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন। এ ছাড়া পূবালী ব্যাংক যেহেতু একটি শক্তিশালী ব্যাংক যারা নিজস্ব সফটওয়্যার ব্যবহার করেন তাদের সেই ব্যাংকে গ্রাহকের ক্যাশলেস লেনদেন সম্পূর্ণ নিরাপদ ও গ্রাহকবান্ধব।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content