সারাবাংলা

খানসামায় ৩ দিনব্যাপী ‘ভূমি সেবা মেলা ২০২৬’-এর উদ্বোধন

  বাংলাদেশ প্রতিদিন 19 May 2026 , 7:48:04

দিনাজপুরের খানসামা উপজেলায় ৩ দিনব্যাপী ‘ভূমি সেবা মেলা ২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা ভূমি অফিসের উদ্যোগে আজ (মঙ্গলবার ১৯/০৫ /২০২৬ তারিখ) উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি

জনসচেতনতামূলক সভা ও বিভিন্ন সেবামূলক ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

​উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আলম তুহিন ও আলোকঝাড়ী ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান। এছাড়া উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং স্থানীয় সেবাগ্রহীতারা উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন মেলায় আগত সেবাগ্রহীতাদের ই-নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান ও খতিয়ান সংক্রান্ত বিভিন্ন সেবা সরাসরি প্রদান করা হচ্ছে। একই সাথে ভূমি সেবা ডিজিটালাইজেশনের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। আগামী (সমাপনী তারিখ) পর্যন্ত এই মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content