আইন-আদালত

বাঙ্গরায় বিদেশি মদ ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

  বাংলাদেশ প্রতিদিন 13 May 2026 , 7:53:39

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন এলাকায় বিশেষ অভিযানে বিদেশি মদ ও ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৩ মে) দিবাগত রাত ১২টা থেকে পৌনে ১টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে এই সাফল্য পায় বাঙ্গরা বাজার থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, থানার এসআই রিয়াজুল মোস্তফা ও এএসআই আল আমিনের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে হায়দরাবাদ উত্তর পাড়ার পলাতক আসামি খায়ের মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে। গোপন তথ্যের ভিত্তিতে রাত ১২টা ২৫ মিনিটে বাড়িটি চারদিক থেকে ঘিরে ফেলা হয়।

অভিযানে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২ বোতল বিদেশি মদ ও ১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে পলাতক আসামি খায়ের মিয়ার ঘর তল্লাশি করে আরও ৬ বোতল বিদেশি মদ এবং নগদ ২৩ হাজার টাকা জব্দ করে পুলিশ। জব্দকৃত ৮ বোতল মদের পরিমাণ মোট ২.৭২৫ লিটার। এ সময় মাদক কেনাবেচায় ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলো মো. আল আমিন (৩৪), পিতা মো. আবু তাহের মিয়া এবং মো. হাবিবুর রহমান ওরফে হাবু মিয়া (৭০), পিতা মৃত তবদুল হোসেন। তারা উভয়েই বাঙ্গরা বাজার থানার হায়দরাবাদ এলাকার বাসিন্দা।

অভিযানের সময় খায়ের মিয়া (৬৫) নামের আরও একজন পালিয়ে যেতে সক্ষম হন। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আলম জানান, আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content