Uncategorized

এশিয়া পোস্টের উদ্বোধনী অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দের অংশগ্রহন

  বাংলাদেশ প্রতিদিন 11 May 2026 , 8:20:01

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির নেতৃত্বে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের একটি প্রতিনিধি দল অনলাইন নিউজ পোর্টাল এশিয়া পোস্ট এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহন করেন।

সোমবার (১১মে) সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে ড. শফিকুল ইসলাম মাসুদ মহানগরীর দক্ষিণের পক্ষ থেকে এশিয়া পোস্টের সম্পাদক পলাশ মাহমুদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় তিনি এশিয়া পোস্টের কর্মরত সাংবাদিক ও আগত সুধী মণ্ডলীর সঙ্গেও কুশল বিনিময় করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন, মহানগরীর সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও মিডিয়া ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও খবর:

Sponsered content