Uncategorized

নওগাঁ-৬ আসনে আত্রাইয়ের হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত

  বাংলাদেশ প্রতিদিন 5 February 2026 , 7:34:37

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-৬ (আত্রাই–রাণীনগর) আসনের আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নে বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারী ২০২৬ বিকেল ৪টায় বান্দাইখাড়া বাজার মসজিদ সংলগ্ন মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় মোঃ লুৎফর রহমান হাটকালুপাড়া ইউনিয়ন সাধারণ সম্পাদক এর সন্ঞ্চলনায় ও ডাঃ মোঃ আকরাম হোসেন হাটকালুপাড়া ইউনিয়ন সভাপতি এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানটি।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আলহাজ্ব মোঃ আবু বক্কর সিদ্দিক নান্নু সভাপতি নওগাঁ জেলা বিএনপি।

তিনি বলেন, “এ নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই।ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, আলহাজ্ব শেখ মোঃরেজাউল ইসলাম রেজু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তসলিম উদ্দি সাখিদার,আলহাজ মোঃ আব্দুল জলিল (চকলেট)সিনয়র সহ সভাপতি সাবেক আহবায়ক আত্রাই উপজেলা বিএনপি,মোঃআব্দুল মান্নান সরদার যুগ্ম সাধারণ সম্পাদক আত্রাই উপজেলা বিএনপি,মোঃআবুবকর সিদ্দিক সাংগঠনিক সম্পাদক সাবেক যুগ্ম আহবায়ক আত্রাই উপজেলা বিএনপি,মোঃকামরুল হাসান (সাগর) সাংগঠনিক সম্পাদক আত্রাই উপজেলা বিএনপি,মহাসিন আলী বাদল হাটকালুপাড়া ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির অংগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content