Uncategorized

দিনাজপুরে ৬নং ওয়ার্ড পৌর বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

  বাংলাদেশ প্রতিদিন 21 January 2026 , 12:07:33

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 31;

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সোন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দিনাজপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সারাদেশে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে দিনাজপুর শহরের রাজবাড়ী বটতলা মোড়ে ৬নং ওয়ার্ড পৌর বিএনপির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​৬নং ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি ইসমাঈল খান জন্স-এর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর পৌরসভার সাবেক তিনবারের মেয়র ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন, সহ-সভাপতি হাসানুজ্জামান উজ্জ্বল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া এবং সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল। এছাড়াও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ রিসালাত সজীবসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড পৌর বিএনপির সহ-সভাপতি রায়হান সরকার মিন্টু ও সুশীল অধিকারী, যুগ্ম সাধারণ সম্পাদক তৌমুর ইসলাম আপেল, মোর্শেদ আলী চৌধুরী এলিন এবং শহীদুল্লাহ সুমন।

​পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৬নং ওয়ার্ড পৌর বিএনপির সাধারণ সম্পাদক জালাল। আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন আব্দুল মান্নান। মাহফিলে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content