সারাবাংলা

গাইবান্ধায় দুর্নীতির হাটে দুদকের হানা: ৩২ দপ্তরের পাহাড়সম অভিযোগের মুখোমুখি সচিব

  বাংলাদেশ প্রতিদিন 11 May 2026 , 7:18:12

সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ”- এই দৃপ্ত স্লোগানকে সামনে রেখে গাইবান্ধায় অনুষ্ঠিত হয়ে গেল দুর্নীতি দমন কমিশনের (দুদক) বর্ণাঢ্য গণশুনানি।

দীর্ঘ বিরতির পর দুদকের এই উদ্যোগে জেলাজুড়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা লক্ষ্য করা গেছে। মানি নতুন স্বপ্ন নতুন দিন দুর্নীতিকে এবার আওয়াজ RAL YC VO জনাব মোহাম্মদ খালেদ রহীম জনাব মোঃ মোতাহার হোসেন জনাব সে আক্তার হোসেন মান মোল্লা কমিটি গাইবান্ধা জেলা প্রশাসন দুদক সমন্বিত জেলা কার্যালয়, গাইবান্ধার আয়োজনে শহরের ইনডোর স্টেডিয়ামে এই গণশুনানি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনেন দুর্নীতি দমন কমিশনের সচিব মোহাম্মদ খালেদ রহীম।

গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর মোল্লা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক।

২০১৯ সালের পর গাইবান্ধায় এটিই প্রথম বড় কোনো গণশুনানি। স্থানীয়দের মাঝে এই আয়োজন নিয়ে কতটা আগ্রহ ছিল, তা স্পষ্ট হয় মোট জমা পড়া অভিযোগ ১১৮ থেকে। যদিও এর মাঝে বাতিলকৃত অভিযোগ ২২টি (যথাযথ তথ্য ও প্রমাণের অভাবে) এবং গৃহীত অভিযোগ ৯৬টি। মোট ৩২টি সরকারি দপ্তরের দুর্নীতির বিষয়ে এসব অভিযোগ দাখিল করা হয়। দিনব্যাপী এই শুনানিতে ভুক্তভোগীরা সরাসরি উর্ধ্বতন কর্মকর্তাদের সামনে তাদের হয়র ↑ দুর্নীতির অভিজ্ঞতা তুলে ধরেন। বিশেষ করে অফিস, স্বাস্থ্য বিভাগ, শিক্ষা অফিস ও স্থানীয় সরকার

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “জনগণকে সেবা দিতে এসে যারা দুর্নীতিতে জড়াবেন, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। অভিযোগগুলো খতিয়ে দেখে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গণশুনানি দীর্ঘ ৫ বছর পর এমন প্রকাশ্য শুনানির সুযোগ পেয়ে উচ্ছ্বসিত গাইবান্ধার সাধারণ মানুষ। উপস্থিত অনেকে জানান, কর্মকর্তাদের সামনে সরাসরি সমস্যার কথা বলতে পেরে তারা ন্যায়বিচারের আশা দেখছেন। দুর্নীতি প্রতিরোধে দুদকের এমন ধারাবাহিক কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান তারা।

অনুষ্ঠান শেষে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে কাজ করার কঠোর নির্দেশনা প্রদান করা হয়।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content