সারাবাংলা

বাউফলে ইউপি পরিদর্শনে ইউএনও, নবনির্বাচিত প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব হস্তান্তর

  বাংলাদেশ প্রতিদিন 7 May 2026 , 6:34:01

পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেনন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ। এ সময় তিনি নবনির্বাচিত প্যানেল চেয়ারম্যান জাহিদ হাসানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন এবং জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশদের দায়িত্ব পালনে সতর্ক থাকার নির্দেশ দেন।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে মদনপুরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান, সদস্য, গ্রামপুলিশ ও গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মদনপুরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সালেহ আহমেদ বলেন, জনগণের সেবায় কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না। দায়িত্ব পালনে গাফিলতি করলে জনপ্রতিনিধি ও গ্রামপুলিশদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সচিব সৈয়দ আবুল কালাম আজাদ,(প্যানেল ২)চেয়ারম্যান রেজাউল করিম, বেলাল এবং সদস্য মোসা. মাইটি বেগমসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

স্থানীয় সূত্র জানায়, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এবং জুলাই আন্দোলনে বিতর্কিত অবস্থানের কারণে গত ফেব্রুয়ারিতে সাবেক প্যানেল চেয়ারম্যান মো. লিয়াকত হোসেন রাজিবের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের ১০ সদস্য অনাস্থা প্রস্তাব দেন। এর পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার অনুষ্ঠিত ভোটে পরিষদের সদস্যদের প্রত্যক্ষ ভোটে জাহিদ হাসান নতুন প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন।

এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার ইউএনও সালেহ আহমেদ আনুষ্ঠানিকভাবে তাকে দায়িত্ব অর্পণ করেন।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content