সারাবাংলা

গৌরনদীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন

  বাংলাদেশ প্রতিদিন 3 May 2026 , 4:38:42

৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০২৬ উপলক্ষে গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে রবিবার সকালে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে গৌরনদী প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‎গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, খন্দকার মনিরুজ্জামান মনির, সাংবাদিক মনীষ চন্দ্র বিশ্বাস, নারায়ন চন্দ্র, ।

‎‎সভাপতির বক্তব্যে সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির বলেন, “গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করা শুধু সাংবাদিকদের দায়িত্ব নয়, এটি রাষ্ট্র ও সমাজের সম্মিলিত দায়িত্ব। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই একজন সাংবাদিকের প্রধান কর্তব্য। বর্তমান সময়ে নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমাদের পেশাগত নৈতিকতা বজায় রেখে সাহসিকতার সাথে কাজ করতে হবে।”‎সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক খোকন আহমেদ হীরা, সহ-সভাপতি এম আলোম, প্রচার সম্পাদক হাসান মাহমুদ, কোষাধ্যক্ষ জামিল মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, সদস্য এস এম মোশারফ, সোলায়মান তুহিন, মো. আনিচুর রহমান, আবু সাঈদ, মো. পলাশ তালুকদার, শামীম মীর, মো. শাহীন, মো. সবুজ, মো. মোস্তফা, মো. শফিকুর রহমান সোহাগ, মো. নাঈমুল ইসলাম, তানবিরুল ইসলাম সোহেল এবং সহযোগী সদস্য আশরাফুল আমিন নিলয় প্রমুখ। ‎অনুষ্ঠানটির সঞ্চালনা করেন প্রেসক্লাবের সদস্য মো. লিটন খান। সভায় স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content