বাংলাদেশ প্রতিদিন 1 May 2026 , 3:55:36
রংপুরে তারাগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে শ্রমিক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । ১ মে শুক্রবার সকাল ১০ টায় তারাগঞ্জ গরুহাটি থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অডিটোরিয়াম হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোনাব্বর হোসেন । সংগঠনের প্রধান উপদেষ্টা ও সম্পাদক সাপ্তাহিক তারার আলো খবির উদ্দিন প্রামানিক, উপদেষ্টা আলহাজ্ব শফিকুল ইসলাম।
সংগঠনের সাধারণ সম্পাদক বিপুল চন্দ্র রায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাকিম আলী প্রামানিক সহ তারা গঞ্জ থানা পুলিশ , হাইওয়ে থানা পুলিশ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রমিক বৃন্দ।
আজকালের কন্ঠ/আর এস







