সারাবাংলা

আগৈলঝাড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে স্বাস্থ্য কমপ্লেক্সে চিত্রাংকন প্রতিযোগিতা

  বাংলাদেশ প্রতিদিন 28 April 2026 , 7:13:36

জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন, কুইজ ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে পুষ্টি বিষয়ক নানা ধারণা তুলে ধরে ছবি আঁকে ও লেখনী উপস্থাপন করে।

উপজেলা স্বাস্থ্যে ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম মোর্শেদ সজীবের নির্দেশনায় এই অনুষ্ঠান বাস্তবয়ন ও প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন গৈলা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা নাসরিন সুলতানা, ডা. বদরুল আলম, ডা. মো. সামীম হোসেন, ডা. শাহানাজ পারভীন সেতু, ডা. নুসরাত জাহান এবং ডা. সুমাইয়া তাসনীন তনিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন স্টোর কিপার আব্দুল আজিজসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর সুকলাল সিকদার।

আয়োজকরা জানান, জাতীয় পুষ্টি সপ্তাহের মূল লক্ষ্য হলো শিশু-কিশোরদের মধ্যে সুষম খাদ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং পুষ্টি বিষয়ে সঠিক ধারণা গড়ে তোলা। এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি বিষয়ে আগ্রহ ও সচেতনতা আরও বাড়বে বলে তারা আশা প্রকাশ করেন।

প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে সেরা প্রতিযোগীদের নির্বাচন করা হয় এবং বিজয়ীদের মাঝে আগামি বৃহস্পতিবার পুরস্কার বিতরণ করা হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content