খেলাধুলা

প্রীতি ফুটবল ম্যাচে জাবিকে হারিয়ে চ্যাম্পিয়ন ঢাবি

  বাংলাদেশ প্রতিদিন 26 April 2026 , 12:04:46

বিশ্ব মেধাসম্পদ দিবস উপলক্ষ্যে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে (জাবি) হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।

শনিবার (২৫ এপ্রিল) ঢাবি কেন্দ্রীয় খেলার মাঠে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। বিশ্ব মেধাসম্পদ দিবস উপলক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

ম্যাচের নির্ধারিত সময়ে খেলাটি ০-০ গোলে অমীমাংসিত থাকে। পরবর্তীতে খেলা টাইব্রেকারে গড়ালে ৬-৫ গোলে জাবিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ঢাবি।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ফুটবল কমিটির সভাপতি ড. মুহা. রফিকুল ইসলাম, শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়া, ডাকসু’র জিএস এস এম ফরহাদ, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন-সহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content