খেলাধুলা

ভারত-জিম্বাবুয়েকে ফাইনাল চান দ্রাবিড়

  বাংলাদেশ প্রতিদিন 23 February 2026 , 5:47:13

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে দুর্দান্ত পারফরর্ম করে সুপার এইটে উঠেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সিকান্দার রাজার নেতৃত্বাধীন দলটি গ্রুপপর্বে অস্ট্রেলিয়া এবং শ্রীলংকার মতো সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে উঠে।

গ্রুপপর্বে জিম্বাবুয়ের তাক লাগানো পারফরম্যান্সে মুগ্ধ পুরো ক্রিকেট বিশ্ব। গ্রুপপর্বের পারফরম্যান্সের ধারাবাহিকতা সুপার এইটে ধরে রাখতে পারলে নিশ্চিত ফাইনালে খেলবে জিম্বাবুয়ে।

অন্যদিকে ভারত গ্রুপপর্বে কোনো ম্যাচে হারেনি।তবে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে গতকাল আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে ৭৬ রানে হেরে বিপদে আছে। সুপার এইটের শেষ দুই ম্যাচে ভারত যদি জিম্বাবুয়ে আর ওয়েস্ট ইন্ডিজ এই দুই ম্যাচের কোনো একটিতে হেরে যায়; তাহলে তাদের সেমিফাইনালে খেলা মুশকিল হয়ে যাবে।

তবে ভারতীয় সাবেক প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের বিশ্বাস ভারত বিশ্বকাপের ফাইনালে খেলবে। তিনি জিম্বাবুয়ে ক্রিকেট দলকেও বিশ্বকাপের ফাইনালে দেখছেন।

তিনি বলেছেন, ‘ভারত বনাম যেকোনো দল। তারা সেমিফাইনালে উঠতে পারে এবং তারপর ফাইনালেও যেতে পারে। ভারত বনাম জিম্বাবুয়ে? এটা হলে দারুণ হবে। ভারতের সঙ্গে আমি একটি তুলনামূলকভাবে কম শক্তিশালী দলকে ফাইনালে দেখতে চাই।’

সুপার এইটে আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নিজেদের প্রথম ম্যাচ খেলত হবে জিম্বাবুয়ে। তাদের প্রতিপক্ষ আসরের ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।

 

আরও খবর:

Sponsered content