স্বাস্থ্য

পিরোজপুরে ১০০ অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিল উইরাইজ ফাউন্ডেশন

  বাংলাদেশ প্রতিদিন 18 April 2026 , 11:08:00

পিরোজপুরে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কাজের উদ্যোগ গ্রহণ করেছেন উইরাইজ রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে প্রায় ১০০ জন অসহায় ও দরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা, প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে পিরোজপুর সদর উপজেলার কলাখালী এলাকায় উইরাইজ রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে সেবামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় দরিদ্র মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের কৃষি বিষয়ক সম্পাদক মো. আলাউদ্দিন খান। চিকিৎসা সেবা প্রদান করেন সিভিল সার্জন অফিস পিরোজপুর মেডিকেল অফিসার ডা. মো. আরিফ হাসান। রক্তের গ্রুপ পরীক্ষা করার দায়িত্বে ছিলেন নিউ সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারের আবুল হাসান সহ তার দল।সভাপতিত্ব করেন ৪নং কলাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম মিস্টার। সম্পূর্ন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির নির্বাহী সদস্য মফিজুর রহমান টিটু।

সেবাগ্রহীতাদের মধ্যে স্থানীয় বাসিন্দা রহিমা বেগম বলেন, আমি অনেক দিন ধরে অসুস্থ ছিলাম, কিন্তু টাকার অভাবে ডাক্তার দেখাতে পারিনি। আজ এখানে এসে ফ্রি চিকিৎসা আর ওষুধ পেয়ে অনেক উপকার হলো।অন্য সেবাগ্রহীতা আব্দুল করিম বলেন, রক্তের গ্রুপ জানতাম না, এখানে এসে সেটাও পরীক্ষা করে জানতে পেরেছি। এমন উদ্যোগ আমাদের মতো গরিব মানুষের জন্য খুবই উপকারী।

সংগঠনটির স্বেচ্ছাসেবকরা জানান, মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা এ ধরনের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থেকে আরও বৃহৎ পরিসরে কাজ করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে পিরোজপুর সদরসহ জেলার অন্যান্য উপজেলায়ও উইরাইজ রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন মানবিক কার্যক্রম ও আবাসন প্রকল্প চলমান রয়েছে, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

উক্ত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি কামাল খান তাঁর ব্যক্তিগত অর্থায়ন দিয়েই এই মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। তাঁর লক্ষ্য ও উদ্দেশ্য, গ্রামের অসহায় মানুষ যেন অসহায়ত্বের বোঝা তাদের কাঁধে বয়ে না বেড়ায়। গ্রামীন অসহায় জনগোষ্ঠির মুখে খাদ্য তুলে দিয়ে, শিশুদের হাতে বই তুলে দিয়ে তাদের মুখে হাসি ফোটানোই কামাল খানের সফলতা।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content