আইন-আদালত

বদলগাছীতে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  বাংলাদেশ প্রতিদিন 17 April 2026 , 12:51:51

নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের চকমথুর গ্রামে বদলগাছি থানা পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ মোঃ খাইরুল ইসলাম (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৬ এপ্রিল বৃহস্পতিবার বিকেল ১৬:৪৫ ঘটিকায় চকমথুর গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে আসামীর হেফাজত থেকে অবৈধ মাদকদ্রব্য ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়। নাম: মোঃ খাইরুল ইসলাম (২৫) পিতা: মোঃ কাইয়ুম উদ্দিন, মাতা: মোসাঃ কল্পনা বেগম, ঠিকানা: গ্রাম- চকমথুর, থানা- বদলগাছী, জেলা- নওগাঁ।

পুলিশ তল্লাশি চালিয়ে খাইরুলের কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা, ৫২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রয়ের নগদ ৬,১৮০ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে তাদের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট আসামীকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content