সারাবাংলা

ঝালকাঠি রাজাপুরে শিক্ষিকার বিরুদ্ধে অপপ্রচার ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

  বাংলাদেশ প্রতিদিন 30 March 2026 , 7:17:56

ঝালকাঠির রাজাপুরে ১৮ নং কানুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফেরদৌসী খানমের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির প্রতিবাদে সোমবার বিকেলে রাজাপুর সাংবাদিক ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, তার সাবেক স্বামী ছত্রকান্দা এলাকার মোস্তফাবাদ কাসেমিয়া দাখিল মাদ্রাসার সুপার কেএম আব্দুল্লাহ বিবাহবিচ্ছেদের পর থেকে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন, মিথ্যা মামলা, ভয়ভীতি প্রদর্শন এবং বখাটে লোকজন দিয়ে হয়রানি করে আসছেন। এমনকি রোববার স্কুল বন্ধ থাকাকালীন তিনি সাব ক্লাস্টার ট্রেনিং এ থাকা কালিন তার সাবেক স্বামী ২শ টাকা করে দিয়ে ভাড়ায় কয়েকজন লোক এনে কল্পকাহিনি সাজিয়ে মানববন্ধন সাজায়। যাহার ছিলেন তারা কেহ ওই এলাকার ছাত্র বা অভিভাবক না। তিনি আরও দাবি করেন, তার কাছ থেকে প্রায় ৫ লাখ ৩৬ হাজার টাকা জোরপূর্বক ব্যাংক ঋণ তুলে নেওয়া হয়েছে এবং তার চাকরিসংক্রান্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র ও চেক আটকে রাখে।

এছাড়া অভিযুক্তের বিরুদ্ধে মাদ্রাসায় নিয়োগ বাণিজ্য, অবৈধ সুবিধা গ্রহণ, দায়িত্বে অবহেলা ও সহকর্মীদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগও তুলে ধরেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি তার বিরুদ্ধে চলমান অপপ্রচার বন্ধ, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content