Uncategorized

শাজাহান খানের দোষর নিয়ে খন্দকার মাসুক জেলা পরিষদে বসায় বিএনপির নিন্দা ও প্রতিবাদ

  বাংলাদেশ প্রতিদিন 24 March 2026 , 3:45:26

শাজাহান খানের দোষর খুনি জসিমকে নিয়ে জেলা পরিষদে বসলেন জামাতের পক্ষে নির্বাচন করা বিএনপি নেতা খন্দকার মাসুক।খোজ – খবর নিয়ে জানা যায়, খন্দকার মাসুক বিএনপির কেন্দ্রীয় নেতা হওয়া সত্ত্বে তিনি এবং তার অনুসারিরা গত ১২ ফেব্রয়ারী অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে দাড়িপাল্লার পক্ষে কাজ করেন যা নিয়ে তার প্রতি বিএনপির ত্যাগী নেতাদের হৃদয়ে ব্যাপক ঘৃনার জন্ম নেয়।

যার ফলে মাসুক মাদারীপুর জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পাওয়ার পরেও তাকে মেনে নিতে পারেননি বিএনপি নেতাকর্মীরা। যার ফলে বিএনপি নেতা-কর্মীরা মাদারীপুরে তাকে অবাঞ্ছিত ঘোষনা করলে আওয়ামী ক্যাডার নিয়ে জেলা পরিষদে বসেন মাসুক। উক্ত ঘটনায় মাদারীপুরের বিএনপি নেতৃবৃন্দরা তাকে ধিক্কার জানায়।

শুধু তাই নয় খন্দকার মাসুক এর মতো আওয়ামী দোষরকে জেলা পরিষদের প্রশাসক নিয়োগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মাদারীপুরের বিএনপির নেতৃবৃন্দ। নাম প্রকাশে অনিচ্ছুক জেলা বিএনপির এক নেতা বলেন মাসুক কেন্দ্রীয় বিএনপি নেতা হয়েও শাজাহান খানের দোষরদের আশ্রয় প্রশ্রয় দিবেন এগুলো আগে জানলে এই বিএনপির জন্য নিজের জীবনযৌবন বিলিয়ে দিতামনা। তিনি আরো বলেন আমি বিএনপির অভিভাবক মাননীয় প্রধান মন্ত্রীর কাছে মাসুকের শাস্তির দাবি জানাই।

আজকালের কন্ঠ/আর এস

আরও খবর:

Sponsered content