অপরাধ

বাঙ্গরায় পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

  বাংলাদেশ প্রতিদিন 23 March 2026 , 4:33:57

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানার মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকা উদ্ধার করা হয়।

রবিবার (২২ মার্চ) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের উত্তর আমিননগরের পান্ডব আলী শাহ মাজার এলাকায় এ অভিযান চালানো হয়।আটককৃতরা হলেন উপজেলার আমিননগর গ্রামের মোঃ মনু মিয়ার ছেলে মোঃ জামান মিয়া (৩৫) এবং একই গ্রামের কাজম আলীর ছেলে মোঃ জামাল উদ্দিন (৫০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদেরের নির্দেশনায় এসআই রিয়াজুল মোস্তফা ও এএসআই আল আমিনসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাদের আটক করে।

এ সময় তাদের দেহ তল্লাশি করে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ ৭ হাজার ২৬০ টাকা উদ্ধার করা হয়।বাঙ্গরা বাজার থানার ওসি মো. আব্দুল কাদের জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, এলাকায় মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আজকালের কন্ঠ/আর এস

আরও খবর:

Sponsered content