সারাবাংলা

ঈদ উপলক্ষে রাঙ্গামাটিতে ১৫০ পরিবারে চাউল বিতরণ করল পিসিসিপি

  বাংলাদেশ প্রতিদিন 19 March 2026 , 6:39:36

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রাঙ্গামাটিতে গরীব, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)। সংগঠনটির রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে সুবিধাবঞ্চিত দেড়শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে রাঙ্গামাটি শহরের কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আয়োজিত এ কর্মসূচিতে ১৫০টি পরিবারকে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হাবীব আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়াচর উপজেলা বিএনপি সভাপতি মো. নুরুজ্জামান, বরকল উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পান্না মিয়া এবং কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কলিম উল্লাহ।

এছাড়াও উপস্থিত ছিলেন পিসিসিপি রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি তাজুল ইসলাম তাজ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক পারভেজ মোশারফসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, পবিত্র ঈদ-উল-ফিতর ভ্রাতৃত্ব, সাম্য ও সহমর্মিতার শিক্ষা দেয়। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। পিসিসিপি সবসময় মানবিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

অনুষ্ঠান শেষে উপকারভোগীদের মাঝে চাউল বিতরণ করা হয়, যা ঈদের আগে স্বস্তি এনে দিয়েছে দরিদ্র পরিবারগুলোর মাঝে।

আজকালের কন্ঠ/আর এস/বি

আরও খবর:

Sponsered content