বাংলাদেশ প্রতিদিন 17 March 2026 , 8:35:52
সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন কালির খাল এলাকায় অভিযান চালিয়ে বনদস্যুদের কবল থেকে অপহৃত ছয় জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার ভোরে এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্ট গার্ড সূত্র জানায়, গত ৭ মার্চ মাছ ও কাঁকড়া ধরতে গিয়ে ‘নানা ভাই বাহিনী’র সদস্যদের হাতে জিম্মি হন জেলেরা। মুক্তিপণের দাবিতে তাদের আটকে রেখে নির্যাতন করা হচ্ছিল। জিম্মি এক জেলের স্বজন কোস্ট গার্ডের জরুরি নম্বর ১৬১১১-এ খবর দিলে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়।
পরে নলিয়ান আউটপোস্ট থেকে বিশেষ অভিযান চালানো হয়।অভিযানের সময় দস্যুরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে জিম্মিদের ফেলে বনের ভেতরে পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
উদ্ধার হওয়া জেলেদের মধ্যে খুলনার কয়রা উপজেলার তিনজন এবং সাতক্ষীরার শ্যামনগর উপজেলার তিনজন রয়েছেন। তাঁদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
আজকালের কন্ঠ/আর এস/এফ








