ভিন্নখবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্টু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করাতে কালীগঞ্জ থানার ওসি পেলেন সম্মাননা

  বাংলাদেশ প্রতিদিন 17 March 2026 , 7:57:30

স্পর্শকাতর মামলার দ্রুত ব্যাবস্থা গ্রহনে সক্ষমতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্টু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করাতে ভূমিকা রাখায় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) জেল্লাল হোসেনকে সন্মাননা দিয়েছেন ঝিনাইদহ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসুদ। রোববার জেলা প্রশাসকের দেওয়া সন্মাননা স্বারকটি ওসির হাতে তুলে দেন ঝিনাইদহ পুলিশ সুপার মাহফুজ আফজাল। এ সময়ে জেলা পুলিশের অন্নান্য উর্ধতন কর্তারা উপস্থিত ছিলেন।

ঝিনাইদহের চারটি সংসদীয় আসনের মধ্যে ঝিনাইদহ-৪(কালীগঞ্জ) আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর। গত ১২ ফেব্রয়ারী এ আসনের নির্বাচনে তেমন কোনো অপ্রীতকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্টানে ওসি জেল্লাল হোসেন এবং তার অধীনস্থ সদস্যরা পেশাগত দক্ষতা ও সাহসিকতার সাথে সকল দায়িত্ব পালনে সক্ষম হয়েছেন।

সেইসাথেই তার নেতৃত্বে আইন শৃংখলা বাহিনী ভোটারদের নিরাপত্তা দিয়ে স্বাধীন ভাবে ভোট প্রদানে ব্যবস্থা করেছেন। এছাড়াও কালীগঞ্জের আলোচিত শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যাকান্ড ঘটনার ওসির নেতৃত্বে দ্র্রততম সময়ে ক্লু উদ্ধার ও আসামী আটকে সক্ষম হন। এসব ভালো ও দ্বায়িত্বশীল কাজের স্বিকৃতি স্বরুপ ঝিনাইদহ জেলা প্রশাসকের পক্ষ থেকে এবারে ওসি জেল্লাল হোসেনকে সন্মাননা প্রদান করা হয়েছে।

সন্মাননা পেয়ে ওসি জেল্লাল হোসেন তার অনুভূতি জানিয়ে বলেন, দ্বায়িত্ব পালনে কোনদিন পিছু পা হয়নি। দ্বায়িত্বশীল কর্মকান্ডের জন্য কেউ প্রশংসা করলে অবইশ্যই ভাল লাগে। আমার কাজের স্বীকৃতি দেওয়ায় আমি জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আজকালের কন্ঠ/আর এস/এস

আরও খবর:

Sponsered content