অর্থনীতি

নেত্রকোণায় আগুনে পুড়েছে ৫ দোকান, ক্ষয়ক্ষতি ১৬ লাখ টাকা

  বাংলাদেশ প্রতিদিন 7 March 2026 , 2:49:18

নেত্রকোণার বারহাট্টায় বাজারে আগুনে পুড়েছে ৫টি দোকান। এতে প্রায় ১৬ রাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি করেছেন ভুক্তভোগী দোকানীরা। শুক্রবার দিবাগত মধ্য রাতে উপজেলার আসমা ইউনিয়নের হাজীগঞ্জ বাজারে এই আগুনের ঘটনা হয়।

বারহাট্টা ফায়ার সার্ভিসের ও সিভিল ডিফেন্সর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উত্তর কুমার সরকার জানান, রাত আনুমানিক সাড়ে এগারোটার দিকে হাজীগঞ্জ বাজারে আগুন লাগার খবরে ত্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের টিম।

স্থানীয়দের সাথে নিয়ে দুি ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এই অগ্নিকাণ্ডের ঘটনায় মনোহারী দোকান, ঔষধের ফার্মেসী, সেলুন পুড়েছে। এখনও কিভাবে আগুন লেগেছে তা জানা সম্ভব হয়নি।

 

আজকালের কন্ঠ/ আর এস/এস

আরও খবর:

Sponsered content