অর্থনীতি

ঈদের দিনেও চড়া মাংসের দাম

  বাংলাদেশ প্রতিদিন 21 March 2026 , 4:27:34

আজ (২১ মার্চ) মাংসের দোকান ঘুরে দেখা গেছে, বেশিরভাগ দোকানে প্রতিকেজি গরুর মাংস ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে। কিছু কিছু দোকানে ৮০০ ও ৭৮০ টাকায়বিক্রি হতে দেখা গেছে। অর্থাৎ ঈদ উপল‌ক্ষ্যে আগের তুলনায় মাংসের দাম বেড়েছে।

সারা দেশে বইছে ঈদের আমেজ। ঈদের দিনে অ্যাপায়নের অন্যতম অনুসঙ্গ মাংসের চাহিদা বেড়েছে বাজারে। বেড়েছে দামও। রাজধানীর নিত্যপণ্যের বাজারে ঈদের দিনেও গরুর মাংসের কেজি বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৮৫০ টাকায়। ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৩০ টাকায়। আর সোনালী মুরগি কেজি বিক্রি হচ্ছে ৩৮০ থেকে ৪২০ টাকায়।

অপরদিকে প্রতিকেজি ব্রয়লার মুরগির মাংস ২৩০ টাকায় বিক্রি করতে দেখা গেছে, কে‌জি‌তে ১০ টাকা বে‌ড়েছে। এ ছাড়া, সোনালী মুরগি কেজি বিক্রি হচ্ছে ৩৮০ থেকে ৪২০ টাকায়। সপ্তাহ ব্যবধানে কে‌জিতে বে‌ড়ে‌ছে ২০ থেকে ৫০ টাকা।

ঈদের দিন খোলা থাকা মুদি দোকানগুলোতে তুলনামূলক বেশি বিক্রি হচ্ছে কোমল পানীয়, আইসক্রিম, চকলেট ও চিপস। দোকানিরা জানান, বাচ্চাদের হাতে ঈদের টাকা থাকায় এসব পণ্যের চাহিদা বেড়েছে। বাকি পণ্যও বিক্রি হচ্ছে বেশ। তবে বৃষ্টির কারণে ক্রেতা কিছু কম।

অনেকে আবার ব্যস্ততার কারণে আগেভাগে প্রয়োজনীয় বাজার সারতে না পারায় ঈদের দিন সেমাই, চাল, তেল ও মসলা কিনছেন। ব্যবসায়ীরা জানান, ঈদ ঘিরে সেমাই ও দুধের দাম স্থিতিশীল থাকলেও কিছু জায়গায় সয়াবিন তেলের সংকট রয়েছে। এছাড়া মসলা ও সুগন্ধি চালের দাম কিছুটা বেড়েছে।

আজকালের কন্ঠ/আর এস

আরও খবর:

Sponsered content