সারাবাংলা

মুরাদনগরে ৫ শতাধিক অসহায় পরিবারের পাশে খলিফা ফাউন্ডেশন

  বাংলাদেশ প্রতিদিন 7 March 2026 , 2:21:09

পবিত্র রমজান মাস উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে ৫ শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক দাতব্য সংস্থা খলিফা ফাউন্ডেশন (UAE AID)-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।শনিবার (৭ মার্চ) বেলা ১১টায় উপজেলার জামিয়া ইসলামিয়া মুজাফফারুল উলুম মাদরাসা মাঠে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এর ছোট ভাই কাজী শাহ আরেফিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষা ও প্রযুক্তি সমিতির চেয়ারম্যান মো. এনামুল হক খন্দকার এবং জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে কাজী শাহ আরেফিন বলেন, মুরাদনগরের গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য খলিফা ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ জানাই। পবিত্র রমজান মাসে তাদের এ মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটায়।

তিনি আরও বলেন, এই মহতী উদ্যোগের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত সরকারের মানবিক সহযোগিতার বিষয়টি আবারও প্রতিফলিত হয়েছে। তাদের এই সহমর্মিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।

খাদ্যসামগ্রীর প্রতিটি প্যাকেটে চাল, ডাল, তেল, চিনি ও খেজুরসহ প্রায় ১০ ধরনের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ছিল। খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগী পরিবারগুলো আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আজকালের কন্ঠ/ আর এস/এস

আরও খবর:

Sponsered content