বাংলাদেশ প্রতিদিন 6 March 2026 , 7:05:50
আটক যুবক হচ্ছেন, জেলার মোহনগঞ্জের জিকরলা গ্রামের সুষেন চন্দ্র সরকারের ছেলে সনজিত সরকার (২৯)।

শুক্রবার দুপুরে তাকে নেত্রকোণা আদালতে সোপর্দ করা হয়।
এর আগে বৃহস্পতিবার মধ্য রাতে
শহরের রাজুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
নেত্রকোণা মডেল থানার ওসি মো: আল – মামুন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজুর বাজার এলাকায় পুলিশ অভিযান চালিয়ে সনজিতকে আটক করে। তখন তল্লাশি চালিয়ে তার সাথে থাকা ২ কেজি গাঁজা জব্দ করা হয়। আটক গাঁজার বাজার মূল্য আনুমানিক ৪০ হাজার টাকা হবে বলে জানান ওসি।
ওসি জানান, এ বিষয়ে থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়। পরে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।
