সারাবাংলা

সুশাসনের জন্য নাগরিক দিনাজপুর জেলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

  বাংলাদেশ প্রতিদিন 2 March 2026 , 4:04:33

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 38;

গণতন্ত্রের রক্ষাকবচ হিসেবে সনাকের অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ” — এই স্লোগানকে সামনে রেখে সোমবার (২ মার্চ) দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ পরিকল্পনা সভা আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাগরিক ব্যক্তিত্ব ড. বদিউল আলম মজুমদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুজনের বিভাগীয় সমন্বয়ক রাজেস দে।

সভায় আরও উপস্থিত ছিলেন সুজনের সহ-সভাপতি জয়নুল আবেদীনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজন দিনাজপুর জেলা কমিটির সভাপতি রুবেল শিকদার। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বিপুল সরকার সানি।

বক্তারা গণতান্ত্রিক চর্চা জোরদার, দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন শক্তিশালী করা এবং স্থানীয় পর্যায়ে নাগরিক অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, একটি জবাবদিহিমূলক ও অংশগ্রহণমূলক গণতন্ত্র প্রতিষ্ঠায় সচেতন নাগরিক সমাজের বিকল্প নেই।

আজকালের কন্ঠ/ আর এস/এম

আরও খবর:

Sponsered content