সারাবাংলা

নেত্রকোণায় দোকানে এসি বিস্ফোরণের আগুনে ব্যবসায়ী দগ্ধ

  বাংলাদেশ প্রতিদিন 28 February 2026 , 8:19:42

নেত্রকোণা শহরে একটি দোকানে এসি বিস্ফোরণের আগুনে ১ জন ব্যবসায়ী দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। আগুনে দোকানের মালামাল পুড়েছে।

শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে শহরের আখড়া মোড় এলাকায় হেনা ডিজিটাল ল্যাবে এই আগুনের ঘটনা হয়।

আহত হচ্ছেন, শহরের নিউটাউন এলাকার মানিক সাহার ছেলে রাজু সাহা (৪৫)।

নেত্রকোণা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খানে আলম জানান, ল্যাবের মালিক রাজু সাহা দোকান খুলে ভিতরে ঢুকে বিদ্যুতে সুইচ দেন।

এসময় দোকানে থাকা দুইটি এসি একসাথে বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। এতে দগ্ধ হয়ে গুরুতর আহত রাজু সাহাকে স্থানীয়রা উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে পাঠান। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা স্থানীয়দের নিয়ে আগুন নেভায়। আগুনে দোকানের ইলেকট্রনিক্স মালামাল পুড়েছে।

নেত্রকোণা সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা বৃষ্টি আক্তার বলেন, রাজু সাহার শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে। অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও খবর:

Sponsered content