সারাবাংলা

বাউফলে বাজার মনিটরিংয়ে ভ্রাম্যমাণ আদালত, দুই মামলায় জরিমানা ৪ হাজার

  বাংলাদেশ প্রতিদিন 28 February 2026 , 12:21:06

পটুয়াখালীর বাউফল উপজেলা সদর ও কালাইয়া বাজার এলাকায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে পরিচালিত এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই মামলায় মোট চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দুপুরে বাউফল পৌর শহর ও কালাইয়া বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এ সময় ভোক্তা অধিকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাৎক্ষণিকভাবে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

অভিযানকালে বাজারের মুদি দোকান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের গুদাম ও সবজি বিক্রেতাদের দোকান ঘুরে দেখা হয়। পণ্যের মূল্য তালিকা প্রদর্শন, অতিরিক্ত দাম আদায় ও কৃত্রিম সংকট সৃষ্টির বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। সরকার নির্ধারিত দামের বাইরে পণ্য বিক্রি না করা এবং ক্রেতাদের সঙ্গে স্বচ্ছ আচরণ বজায় রাখার নির্দেশনা দেয় প্রশাসন।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও বাউফল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু বলেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা স্বাভাবিক রাখা এবং বাজারব্যবস্থা স্থিতিশীল রাখতে প্রশাসনের এ ধরনের নজরদারি অব্যাহত থাকবে। নিয়মিত বাজার মনিটরিংয়ের মাধ্যমে অনিয়ম রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি

আরও খবর:

Sponsered content