সারাবাংলা

বাউফলে পার্টনার ফিল্ড স্কুল অনুষ্ঠিত

  বাংলাদেশ প্রতিদিন 25 February 2026 , 8:24:53

বাউফল উপজেলার ভুবনসাহার কাচারি এলাকায় আজ বুধবার দুপুরে কৃষকদের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মিলন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপসহকারী কৃষি অফিসার (উন্নয়ন শাখা) রেদোয়ান উদ্দিন তালুকদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ মিলন বলেন, আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তি মাঠ পর্যায়ে পৌঁছে দিতে পার্টনার ফিল্ড স্কুল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি বলেন, কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান ও নতুন জাত ও প্রযুক্তির সঙ্গে পরিচিত করার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং খরচ কমানো সম্ভব।
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বিজ্ঞানভিত্তিক চাষাবাদ পদ্ধতি অনুসরণ করতে হবে এবং কৃষকদের সচেতনতা বাড়াতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

বিশেষ অতিথি রেদোয়ান উদ্দিন তালুকদার বলেন, মাঠভিত্তিক শিক্ষার মাধ্যমে কৃষকরা নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাচ্ছেন, যা কৃষি উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি অফিসারবৃন্দ এবং স্থানীয় কৃষক ও কৃষাণীরা উপস্থিত ছিলেন।

পার্টনার ফিল্ড স্কুলে বিভিন্ন ফসলের আধুনিক চাষাবাদ, রোগবালাই ব্যবস্থাপনা ও সুষম সার ব্যবহারের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

 

আরও খবর:

Sponsered content