সারাবাংলা

দিনাজপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডে টিসিবির পন্য বিতরণ

  বাংলাদেশ প্রতিদিন 24 February 2026 , 9:51:52

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 32768;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 37;

রমজান উপলক্ষে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পণ্য বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এরই অংশ হিসেবে দিনাজপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রেলবাজার হাটে (২৪ ফেব্রুয়ারী) মঙ্গলবার স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিতরণ করা হয়।

প্রতি প্যাকেজ ৫৯০ টাকার বিনিময়ে ভোক্তাদের মাঝে সয়াবিন তেল, ছোলা, ডাল, চিনি ও খেজুর দেওয়া হয়। নিম্ন ও মধ্যআয়ের মানুষের মাঝে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় এসব পণ্য সরবরাহ করা হয়।

সাধারণ মানুষ বলেন, “এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম রমজানের প্রথম দিনেই টিসিবির পণ্য আমাদের ঘরের দরজায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন।

এজন্য আমরা তাকে ধন্যবাদ জানাই।”

এসময় ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোস্তাফিজুর রহমান। পণ্য সরবরাহকারী ডিলার ছিল মেসার্স জহিরুল মুদি প্রোপাইটার জহিরুল।

আরও খবর:

Sponsered content