সারাবাংলা

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে শহীদ দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

  বাংলাদেশ প্রতিদিন 22 February 2026 , 9:55:16

oplus_0

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারী ) সকাল ১১টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম টুকুর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (দিবা শাখার) মোঃ আলতাফ হোসেন, প্রভাতী শাখার সহকারী প্রধান শিক্ষক খান মকসুদুর রহমান, সিনিয়র শিক্ষক আব্দুর রউফ, দুলাল চন্দ্র বিশ্বাস, শেখ মুসতাফিজুর রহমান, শিক্ষক মোবাশেরুর রহমান, মহব্বত হোসেন, হুমায়ুন কবির, কমলেশ বিশ্বাস, প্রমুখ।শহীদ দিবস উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে ভাষায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। । আলোচনা সভা শেষে শহীদ দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এসময় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক কাবিজুল ইসলাম।

আরও খবর:

Sponsered content