সারাবাংলা

ধামরাইয়ে গাছপ্রেমী আবুল হোসেনের ব্যতিক্রমী উদ্যোগ

  বাংলাদেশ প্রতিদিন 17 February 2026 , 4:04:30

ঢাকার ধামরাই উপজেলার সুতিপাড়া গ্রামের গাছপ্রেমী মোঃ আবুল হোসেনের উদ্যোগ এখন এলাকায় দৃষ্টান্ত হয়ে উঠেছে। ২০১৩ সালে পুকুর ভাঙন রোধে তিনি সরকারি খাস জমিতে নিজ খরচে গাছ রোপণ শুরু করেন। সে সময় অনেকেই তাকে নিয়ে হাসি-তামাশা করলেও নিজের সিদ্ধান্তে অটল ছিলেন তিনি।

সময়ের ব্যবধানে সেই গাছগুলো আজ শুধু পুকুর ভাঙন রোধই করেনি, বরং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সবুজে ঘেরা পরিবেশ এখন এলাকাবাসীর জন্য স্বস্তির নিঃশ্বাস, পাশাপাশি গাছগুলো দেশের সম্পদে পরিণত হয়েছে।

গাছের প্রতি ভালোবাসা থেকে আবুল হোসেন নতুন ঘোষণা দিয়েছেন— ঢাকা-আরিচা মহাসড়ক-এ সরকার কর্তৃক রোপণ করা যেসব গাছ বিভিন্ন স্থানে মারা গেছে, সেসব স্থানে তিনি নিজ উদ্যোগে পুনরায় গাছ রোপণ করবেন।

এলাকাবাসীর মতে, ব্যক্তিগত উদ্যোগে পরিবেশ রক্ষায় আবুল হোসেনের এই প্রচেষ্টা সমাজের অন্যদেরও অনুপ্রাণিত করবে। তার এই সবুজ আন্দোলন ধামরাইয়ে পরিবেশ সচেতনতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content