সারাবাংলা

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল

  বাংলাদেশ প্রতিদিন 4 February 2026 , 6:27:02

শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত ও ১১-দলীয় জোটের প্রার্থী, শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদলের জানাজা নামাজে প্রায় ২০ হাজারের বেশি মুসল্লি অংশগ্রহণ করেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় শেরপুর শহরের শহীদ দারোগা আলী পার্ক মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে জেলা, উপজেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পরে বিকেল ৫টায় শ্রীবরদী সরকারি কলেজ মাঠে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে নিজ গ্রাম পোড়াগড়ের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

উল্লেখ্য, বুধবার রাত আনুমানিক ৩টার দিকে ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুরুজ্জামান বাদল ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর।

পরিবার সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। পারিবারিক জীবনে তিনি স্ত্রী, এক ছেলে ছাড়াও অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুর খবরে জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন মহল মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আজকালের কন্ঠ/ আর এস/আর 

আরও খবর:

Sponsered content