সারাবাংলা

৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আত্রাইয়ে বিক্ষোভ

  বাংলাদেশ প্রতিদিন 3 February 2026 , 8:19:01

৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নওগাঁর আত্রাই উপজেলায় অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সরকারি কর্মচারীরা।

কেন্দ্রীয় কমিটির ঘোষণা অনুযায়ী মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি উপজেলা শাখার ব্যানারে এক ঘন্টা ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।এতে উপজেলার সরকারি সকল দপ্তরের কর্মচারীরা অংশ নেয়।

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. জিয়াউর রহমান,উপ সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো.এমদাদুল হক,উপজেলা পরিষদের সাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর সঞ্চয় কুমার,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ক্যাশিয়ার ভানু চন্দ্র দাস, হারবাল সহকারী মো.মহতাব, সিনিয়র স্টাফ নার্স মো.রেজওয়ান আল মাহমুদ প্রমূখ।

আজকালের কন্ঠ/ আর এস/এফ

আরও খবর:

Sponsered content