বাংলাদেশ প্রতিদিন 31 January 2026 , 4:48:05
গত ৩০ জানুয়ারি ২০২৬ বরিশাল বিভাগের নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা আজ বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

বিভাগীয় প্রশাসন, বরিশালের উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল এ কে এম জাকির হোসেন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। সভায় সভাপতিত্ব করেন বরিশালের বিভাগীয় কমিশনার জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, ডিআইজি বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ, বরিশাল। এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব মো: শফিকুল ইসলাম।
সভায় বরিশাল বিভাগের প্রশাসনের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা আসন্ন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সকল দপ্তরের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন এবং সার্বিক নিরাপত্তা পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
আজকালের কন্ঠ/ আর এস/এফ



