বাংলাদেশ প্রতিদিন 3 February 2026 , 12:25:31
আগামী ত্রয়োদশ নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী মিজানুর রহমান (মাস্টার) তার কর্ম পরিকল্পনা ও নির্বাচনী ভাবনা তুলে ধরতে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার ( ২ ফেব্রুয়ারি) উপজেলা জামায়াত সেক্রেটারি রজব আলীর সভাপতিত্বে সকাল ১১ টায় রানীশংকৈল শান্তা কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ১১ দলীয় জোট প্রার্থী বলেন, জনগণের ভোট ও সমর্থনের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব। তিনি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।মতবিনিময় সভায় প্রার্থী বলেন, মানুষের মৌলিক অধিকার রক্ষা, দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা এবং জনদুর্ভোগ লাঘব করাই আমার রাজনীতির মূল লক্ষ্য।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি চলমান রাজনৈতিক পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্য খাত উন্নতি করা ও উন্নয়ন ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় এনসিপি যুগ্ম মূখ্য সমন্বয়ক কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম, বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা সভাপতি আমানুল্লাহ আমান, জেলা প্রেসমিডিয়া সভাপতি শাহজালাল জুয়েল পৌর আমির আব্দুল মাতিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা যুব জামায়াত সভাপতি মোকাররম হোসাইনসহ আরো অনেকে।
আজকালের কন্ঠ/আর এস

