সারাবাংলা

নাটোরে পেঁয়াজ চাষীদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

  বাংলাদেশ প্রতিদিন 13 January 2026 , 11:27:58

নাটোরে উন্নত জাতের পেঁয়াজ উৎপাদনে চাষীদের উৎসাহিত করার লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার করোটা গ্রামে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এসময় পেঁয়াজের ক্ষেত পরিদর্শন করেন কৃষিবিদসহ অন্যান্য চাষীরা।

পরে এক মতবিনিময় সভায় বক্তারা বলেন, গ্রীষ্মকালীন হাইব্রীড বিজিএস ৪০৩ জাতের পেঁয়াজ চাষ করে কৃষকরা লাভবান হচ্ছেন। এসব জাতের পেঁয়াজ আকারে বড়, প্রতিবিঘায় ১৮০ থেকে ২০০ মন পেয়াজ উৎপাদন হয়। উৎপাদিত পেয়াজের বাজার দর ভাল পাওয়া যায়। এই পেয়াজের কড়া ঝাঁজ ও দেশী পেঁয়াজের স্বাদ পাওয়া যায়। এ পেয়াজ ব্যাপকভাবে উৎপাদন করা গেলে পেঁয়াজের আমদানি নির্ভরতা কমে আসবে। এক বিঘা জমি থেকে চাষীরা লক্ষাধিক টাকা আয় করতে পারবে।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content